ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার গুরুত্ব কি?
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা একটি প্রচলিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা ব্যবস্থা। এটি শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা অর্জনের পাশাপাশি বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সুযোগ দেয়।
গুরুত্ব:
• ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করলে সরকারি চাকরিতে দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হিসেবে যোগদানের সুযোগ থাকে।
• বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ বেশি।
• বৈদেশিক কর্মসংস্থানে এই শিক্ষার প্রশংসিত মূল্য রয়েছে।
• কারিগরি দক্ষতার মাধ্যমে ব্যবসা ও শিল্পখাতে নিজস্ব প্রতিষ্ঠান চালানোর সম্ভাবনাও তৈরি হয়।
• দেশের অর্থনৈতিক উন্নয়নে এই শিক্ষার গুরুত্ব অপরিসীম।
সুতরাং, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং একটি নিরাপদ ও সম্ভাবনাময় ক্যারিয়ারের আস্থা।
ভর্তির যোগ্যতা
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা হলো—এস.এস.সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং যে কোনো গ্রুপ (বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা অথবা মানবিক) থেকে ন্যূনতম জিপিএ ২.০০ পেতে হবে।
2021-2025 সালে এস.এস.সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
বিঃদ্রঃ
ভর্তিচ্ছু প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ, এস.এস.সি/সমমান পরীক্ষার মূল সনদ, মার্কশিট, cÖksmvcÎ এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
ভর্তি সংক্রান্ত নির্দেশনা:
১। HSC (ভোকেশনাল) উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য:
• যেসব শিক্ষার্থী এইচএসসি (ভোকেশনাল) পাস করেছেন,
• তারা ক্রেডিট ট্রান্সফার প্রক্রিয়ার মাধ্যমে,
• শূন্য আসনে (যেখানে আসন খালি থাকবে),
• সরাসরি ৪র্থ পর্বে (৪র্থ সেমিস্টারে) ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
২। HSC (বিজ্ঞান বিভাগ) উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য:
• যেসব শিক্ষার্থী এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছেন,
• এবং তাদের পঠিত বিষয়ের মধ্যে উচ্চতর গণিত ছিল,
• তারা শূন্য আসনে,
• সরাসরি ৩য় পর্বে (৩য় সেমিস্টারে) ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
আমি ৪ পয়েন্ট পেয়ে কম্পিউটার টেকনোলজিতে পড়তে চাই।
যেহেতু আপনার SSC-তে জিপিএ ৪.০০, তাই ভাল সরকারি পলিটেকনিকে কম্পিউটার টেকনোলজিতে চান্স পাওয়া কিছুটা কঠিন হতে পারে। কারণ এই বিভাগে প্রতিযোগিতা বেশি এবং কাটা নম্বর সাধারণত বেশি থাকে।
তবে, আপনি চাইলে ময়মনসিংহ বিভাগের মধ্যে অন্যতম ভালো মানের কিছু বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে যোগাযোগ করতে পারেন, এর মধ্যে প্রথমেই যে পলিটেকনিক ইনস্টিটিউট এর নাম আসবে সেটি জসিম উদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউট, জামালপুর। যার শিক্ষার মান ভালো এবং শিক্ষক-পরিকাঠামো উন্নত ও আধুনিক ল্যাব সমৃদ্ধ প্রতিষ্ঠান।
আমি ২০২১ সালে এসএসসি পাস করেছি, এখন কি ডিপ্লোমা কোর্সে আবেদন করা যাবে?
• সরকারি পলিটেকনিকে ২০২১ সালের এসএসসি পাস করা শিক্ষার্থীরা সরাসরি আবেদন করতে পারবে না, কারণ সাধারণত সর্বোচ্চ ৩ বছর আগের শিক্ষার্থীরা আবেদনের জন্য যোগ্য হন।
• তবে, আপনি ভালো মানের বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে পারবেন।
আমি ব্যবসায় শিক্ষায় (কমার্স) পড়েছি, আমি কি পলিটেকনিকে আবেদন করতে পারব?
✅ উত্তরঃ অবশ্যই পারবেন।
ব্যবসায় শিক্ষা থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীরাও পলিটেকনিকে আবেদন করতে পারেন। তবে মনে রাখতে হবে, শুধু ব্যবসায়িক শাখা নয় মানবিক শাখা এবং এসএসসির সমমান পরীক্ষায় উর্ত্তিন সকল শিক্ষার্থী ভর্তি হতে পারবে।
আপনার জন্য উপযুক্ত টেকনোলজিগুলোর মধ্যে রয়েছে।
-ডিপ্লোমা-ইন-ইলেকট্রিক্যাল-ইঞ্জিনিয়ারিং
-ডিপ্লোমা-ইন-সিভিল-ইঞ্জিনিয়ারিং
-ডিপ্লোমা-ইন-কম্পিউটার-ইঞ্জিনিয়ারিং
-ডিপ্লোমা-ইন-ফেব্রিক-ম্যানুফ্যাকচারিং
-ডিপ্লোমা-ইন-ইয়ার্ন-ম্যানুফ্যাকচারিং
-ডিপ্লোমা-ইন-অ্যাপারেল-ম্যানুফ্যাকচারিং
আমার টেকনিক্যাল বিষয়ে কোনো ধারণা নেই। পলিটেকনিকের পড়াশোনার চাপ কেমন? কঠিন নাকি সহজ? মেধা কেমন লাগে?
✅ উত্তরঃ পলিটেকনিক কতটা কঠিন বা সহজ, তা আপনি কোন বিভাগে (টেকনোলজি) পড়ছেন তার ওপর নির্ভর করে।
শুধু ব্যবসায়িক শাখা নয় মানবিক শাখা এবং এসএসসির সমমান পরীক্ষায় উর্ত্তিন সকল শিক্ষার্থী ভর্তি হতে পারবে।
আপনার জন্য উপযুক্ত টেকনোলজিগুলোর মধ্যে রয়েছে ।
-তবে নিয়মিত ক্লাস এবং ল্যাব ক্লাসে উপস্থিত থাকলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়া শুনা কোন কঠিন না।
-যদি বিজ্ঞান বিভাগ ছাড়া কোন শিক্ষার্থী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয় তখন যে মনে করে বিজ্ঞান বিভাগ ছাড়া পড়াশোনা অনেক কঠিন হবে, এটি মোটেও যুক্তিক নয়। বরং সব বিভাগের শিক্ষার্থীরা সফল ভাবে পড়াশোনা করতে পারবে।
📌 সংক্ষপেঃ পলিটেকনিক পড়া মানে শুধু বই মুখস্থ নয়, বাস্তব জ্ঞান র্অজন। তাই পরশ্রিম + আগ্রহ = সফলতা।”
পলিটেকনিক কলেজ থেকে কি এইচএসসি (HSC) দেওয়া যায়? আর যেসব কাজ শেখানো হয় সেগুলোও কি একসাথে করা যায়, নাকি শুধু একটা করা যায় (এইচএসসি না হয় কাজ শেখা)?
✅ উত্তরঃ পলিটেকনিক কলেজ থেকে সরাসরি এইচএসসি দেওয়া যায় না, কারণ এটি একটি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স, যা সাধারণ এইচএসসি’র বিকল্প নয়, বরং সমমানের (equivalent) একটি কারিগরি শিক্ষাক্রম।
📌 আপনি যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স (৪ বছর মেয়াদি) করেন, তাহলে আপনি HSC-এর মতো সরকারি-বেসরকারি চাকরি ও উচ্চশিক্ষার সুযোগ পাবেন।
এছাড়া, এই কোর্সের অংশ হিসেবেই আপনাকে টেকনিক্যাল স্কিল বা কাজ শেখানো হয় — যেমন: ইলেকট্রিক কাজ, মেশিন পরিচালনা, সফটওয়্যার ব্যবহার, কনষ্ট্রাকশনের কাজ ইত্যাদি।
👉 ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পাশাপাশি হাতে কলমে কাজ শেখানো হয় — এবং সম্মান সূচক ডিগ্রী অর্জিত হয়।
পলিটেকনিক কলেজে যেসব কাজ শেখানো হয়, সেগুলোর কি শুধু বই পড়ে শিখানো হয়, নাকি হাতে-কলমে (প্র্যাকটিকাল) করতে হয়?
✅ উত্তরঃ না, শুধু বই পড়ে কাজ শেখা সম্ভব না।
হাতে-কলমে প্র্যাকটিকাল করানো হয়, এর কারণ পলিটেকনিক শিক্ষার মূল লক্ষ্যই হচ্ছে বাস্তব দক্ষতা অর্জন এবং পাশাপাশি তাত্তি¡ক জ্ঞানের উপর জোড় দেওয়া হয়।
🛠️উদাহরণ:
•কম্পিউটার টেকনোলজিতে প্রোগ্রাম কোডিং বা সফটওয়্যার ব্যবহার নিজে হাতে করতে হয়।
•ইলেকট্রিক্যাল, টেক্সটাইল, সিভিল বিভাগে মেশিন ও ইকুইপমেন্ট ব্যবহার করে কাজ করতে হয়।
📌 পরীক্ষাও দুইভাবে হয়:
1.থিওরি (লিখিত) পরীক্ষা
2.প্র্যাকটিকাল (হাতে-কলমে কাজ) পরীক্ষা
চাইলে আমি আপনাকে পলিটেকনিক কোর্সের কাঠামো (বিষয়, প্র্যাকটিকাল, চাকরির সুযোগ ইত্যাদি) নিয়েও বিস্তারিত তথ্য দিতে পারি। বললেই দিব।
পলিটেকনিক কলেজে পড়াশোনার চাপ কেমন?
✅ উত্তরঃ পলিটেকনিক কলেজে পড়ালেখার চাপ মোটামুটি, তবে সেটা আপনি কোন টেকনোলজিতে (বিভাগে) পড়ছেন তার ওপর নির্ভর করে।
🧱 উদাহরণ:
• কম্পিউটার, ইলেকট্রিক্যাল, টেক্সটাইল, সিভিল – এসব বিভাগে থিওরি + প্র্যাকটিকাল মিলিয়ে চাপ মোটামুটি তবে মনোযোগ ও সময় সব বিভাগেই দরকার।
📚 পলিটেকনিক পড়া মানে শুধু বই মুখস্থ নয় — ব্যবহারিক জ্ঞান অর্জন, প্রজেক্ট তৈরি, প্র্যাকটিকাল পরীক্ষা, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট (ইন্টার্নশিপ) ইত্যাদিও এর অংশ।
আমি পড়াশোনার পাশাপাশি পার্টটাইম কাজ করতে চাই, যাতে নিজের খরচ চালাতে পারি। পলিটেকনিকে পড়ে কি সেটা সম্ভব? পার্টটাইম কাজ করলে কি পড়াশোনায় সমস্যা হবে?
✅ উত্তরঃ হ্যাঁ, পলিটেকনিকে পড়াশোনার পাশাপাশি পার্টটাইম কাজ করা সম্ভব। অনেক শিক্ষার্থীই এভাবে নিজের খরচ চালায় এবং পরিবারকে সাপোর্ট দেয়|
📌 তবে কয়েকটি বিষয় মাথায় রাখা দরকার:
1. ক্লাস ও প্র্যাকটিকাল রুটিন অনেকটা ব্যস্ত থাকে (সকাল ৯টা থে বিকাল ৩টা) পর্যন্ত সাধারণত ক্লাস থাকে)।
2. Practical class এর সময় যেন ক্লাসে অনুপস্থিতি না হয়, তা খেয়াল রাখতে হবে — Class এবং ল্যাবে অনুপস্থিতির কারণে ব্যবহারিক জ্ঞান সম্পর্কে ধারণা নাও হতে পারে।
3. পড়ার প্রতি কমিটমেন্ট রাখতে হবে, নয়তো ফলাফল খারাপ হতে পারে।
স্মার্ট উপায়:
• রাতে অনলাইন ফ্রিল্যান্সিং/ডিজাইন/ডেলিভারি কাজ
• উইকেন্ডে পার্টটাইম জব
• পড়াশোনার ছুটির সময় সিজনাল কাজ
সংক্ষেপে:
পার্টটাইম কাজ করা সম্ভব — তবে সময় ম্যানেজমেন্ট ও ডিসিপ্লিন মেইনটেইন করাটাই মূল চ্যালেঞ্জ।
আমি শুনেছি পলিটেকনিক কলেজে পড়া শেষ হলে নাকি সবাইকে চাকরি দেওয়া হয় — এটা কি সত্যি?
উত্তরঃ এই কথা আংশিক সত্য।
সরকারি পলিটেকনিক কলেজ:
• এখানে পড়াশোনার মান ভালো হলেও চাকরি পাওয়ার গ্যারান্টি থাকে না।
• প্রতিষ্ঠান থেকে সরাসরি চাকরির ব্যবস্থা খুব কম হয়।
• তবে, আপনি যদি ভাল রেজাল্ট করেন এবং দক্ষতা থাকেন, তাহলে সরকারি ও বেসরকারি সেক্টরে চাকরির অনেক সুযোগ রয়েছে।
🔹 বেসরকারি পলিটেকনিক কলেজ:
• অনেক বেসরকারি প্রতিষ্ঠান, বিশেষ করে যাদের ইন্ডাস্ট্রি কানেকশন ভালো, তারা ছাত্রদের জন্য চাকরির সুযোগ তৈরি করে দেয়।
• তারা নিজেরাই কিছু কোম্পানিতে ইন্টার্ন বা চাকরির ব্যবস্থা করে দেয় — একে বলা হয় job placement assistance, তবে আমাদের প্রতিষ্ঠানে রয়েছে নিজস্ব Job Placement এর ব্যবস্থা|
• তবে, সব বেসরকারি প্রতিষ্ঠান এ সুবিধা দেয় না — ভাল মানের প্রতিষ্ঠানে পড়লে সুযোগ বেশি।
আমার নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই, তাই বুঝতে পারছি না সাধারণ কলেজ ভালো হবে নাকি পলিটেকনিক কলেজ। আমি কী করবো?
✅ উত্তরঃ যেহেতু আপনার এখনো কোনো নির্দিষ্ট লক্ষ্য বা ক্যারিয়ার প্ল্যান নেই, তাই কারিগরি (পলিটেকনিক) শিক্ষা আপনার জন্য ভালো একটা অপশন হতে পারে।
📌 কারণ:
• পলিটেকনিক কলেজে পড়লে আপনি চাকরির জন্য প্রস্তুত একটি স্কিল শিখবেন — যেমন: কম্পিউটার, ইলেকট্রিক, সিভিল, টেক্সটাইল ইত্যাদি।
• সাধারণ কলেজে (এইচএসসি) আপনি শুধুমাত্র সাধারণ পড়াশোনা করবেন, যার পরেও আবার ভার্সিটি ভর্তি বা অন্য কোর্স করতে হবে — সেখানে সময় বেশি লাগে।
• পলিটেকনিক ৪ বছর পরেই চাকরি বা ফ্রিল্যান্সিং বা ব্যবসার মতো রাস্তাও খুলে দেয়।
পলিটেকনিকে পড়তে কি খুব বেশি মেধা লাগে? আমি মাঝামাঝি মানের ছাত্র — খুব খারাপ না, খুব ভালোও না। তাহলে কি আমি পলিটেকনিক পড়তে পারবো?
✅ উত্তরঃ অবশ্যই পারবেন।
📌 পলিটেকনিকে পড়ার জন্য সেরা ছাত্র হওয়া জরুরি নয়, বরং দরকার:
• নিয়মিত ক্লাস করা
• প্র্যাকটিকাল কাজে আগ্রহ থাকা
• প্রযুক্তির প্রতি কৌতূহল থাকা
• নিজের উপর বিশ্বাস রাখা
• সকল পরীক্ষায় নিয়মিত অংশগ্রহণ করা
🧠 আপনি যদি মাঝামাঝি মানের ছাত্র হন, তবুও আপনি ভালো রেজাল্ট + স্কিল অর্জন করতে পারবেন, যদি আপনি ধারাবাহিকভাবে পরিশ্রম করেন।
🔧 পলিটেকনিক এমন এক জায়গা, যেখানে কাজ শেখা = ভবিষ্যতের পুঁজি। তাই আপনি যদি মনোযোগী হন, তাহলে আপনি মাঝামাঝি ছাত্র থেকেও সফলভাবে দক্ষ প্রকৌশলী বা টেকনিক্যাল এক্সপার্ট হয়ে উঠতে পারবেন।
উত্তরঃ অবশ্যই পারবেন।
বিশেষ করে বেসরকারি পলিটেকনিকগুলো আপনাকে এই ক্ষেত্রে আরও বেশি সাহায্য ও সমর্থন প্রদান করে থাকে। তারা পড়াশোনার পাশাপাশি দক্ষতা উন্নয়নে মনোযোগ দেয় এবং চাকরির সুযোগ তৈরিতে সক্রিয়ভাবে সহায়তা করে। তাই, আপনি নিজের মেধা ও পরিশ্রম দিয়ে সফল হতে পারেন।
Polytechnic এর কোন বিষয় টা খুব easy + future কাজের খুব Demand আছে?
উত্তরঃ ইলেকট্রিকাল, সিভিল, কম্পিউার, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যথাযথ জ্ঞান ও ব্যবহারিক বিষয়ের কাজগুলো ভালোভাবে আয়ত্ব করতে পারলে আপনি সরকারী অনেক বেতনে চাকরি পাবেন| বিদেশেও এর চাহিদা অনেক|
একই সাথে কলেজ এবং পলিটেকনিক কলেজে আবেদন করা যাবে কিনা?
আমি পলিটেকনিক কলেজে ২০২১-২০২২ সেশনে ভর্তি হয়েছিলাম, কিন্তু একদিনও কলেজে যাইনি। এখন কি নতুন করে ভর্তি হতে পারবো?
এসএসসি বা সমমান পাশ সর্বনিম্ন কত সাল হলে পলিটেকনিকেলে ভর্তি হওয়া যায়?
আমি বিজনেস স্টাডিজ থেকে এসেছি। এখন কি কম্পিউটার সায়েন্সে আবেদন করতে পারবো?
আবেদন করার শেষ তারিখ কবে?
উত্তর: আবদেন করার শষে তারখি বেসরকারী পলিটেকনিকে ১৬/১০/২০২৫.আরো বেশী আপডটেরে জন্য নয়িমতি কারগিরি শক্ষিা র্বোডরে অফসিয়িাল ওয়বেসাইট বা বজ্ঞিপ্তি দখেুন।
আমার এসএসসি ২০১৪, আমি কি ২০২৫-২০২৬ সেশনে আবেদন করতে পারব?
উত্তর: না, আপনি পলিটেকনিকে ভর্তি হতে পারিবেন না। সরকারি পলিটেকনিক কলেজের ক্ষেত্রে নূন্যতম এসএসসি বা সমমান ২০২৩ সাল পর্যন্ত এবং বেসরকারি পলিটেকনিক কলেজের ক্ষেত্রে নূন্যতম এসএসসি বা সমমান ২০২১ সালে পাশকৃত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।
সর্বনিম্ন কত পয়েন্ট হলে আবেদন করা যাবে?
উত্তর:
- সরকারি পলিটেকনিক কলেজে: কমপক্ষে ৩.০০ পয়েন্ট
- বেসরকারি পলিটেকনিক কলেজে: কমপক্ষে ২.০০ পয়েন্ট
জেনারেল বিভাগ থেকে কি পলিটেকনিক কলেজে ভর্তি হওয়া যাবে?
উত্তর: জি, অবশ্যই ভর্তি হওয়া যাবে। পলিটেকনিক কলেজে সব বিভাগের শিক্ষার্থী ভর্তি হতে পারে।
মেয়েদের জন্য কোন সাবজেক্টগুলো বেস্ট হবে?
উত্তর: ময়েদেরে জন্য সবগুলোই ভালো হবে তবে নিচের দেওয়া বিষয় গুলো বেশী ভালো হবে :
- কম্পিউটার (Computer Science/IT)
- টেক্সটাইল (Textile Engineering/Fashion Technology)
বেসরকারি পলিটেকনিক থেকে কোন ডিপার্টমেন্ট নিলে সবচেয়ে ভালো হবে?
উত্তর: বেসরকারি পলিটেকনিক কলেজ থেকে নিচের বিভাগগুলো সবচেয়ে ভালো এবং ভবিষ্যত সম্ভাবনাময় হিসেবে বিবেচিত হয়:
১। কম্পিউটার সায়েন্স টেকনোলজি
২। সিভিল টেকনোলজি
৩। ইলেকwUªK¨vj টেকনোলজি
৪। ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং (টেক্সটাইল টেকনোলজি)
৫। ফেব্রিক ম্যানুফ্যাকচারিং (টেক্সটাইল টেকনোলজি)
৬। ওয়েট ম্যানুফ্যাকচারিং (টেক্সটাইল টেকনোলজি)
৭। এপারেল ম্যানুফ্যাকচারিং (গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং টেকনোলজি)
ডিপ্লোমা কোর্সে ভর্তি আবেদন কয়বার করা যাবে?
উত্তর: সরকারীতে তিন বার (সরকারি পলিটেকনিক কলেজের ক্ষেত্রে নূন্যতম এসএসসি বা সমমান ২০২৩ সাল পর্যন্ত) এবং বেসরকারীতে ৫ বার (বেসরকারি পলিটেকনিক কলেজের ক্ষেত্রে নূন্যতম এসএসসি বা সমমান ২০২১ সালে পাশকৃত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে)।
প্রথম বারের আবেদন বাতিল করে ভর্তি আবেদন আবার ইন্সটিটিউট চয়েস কতবার করা যায়?
উত্তর: জ্বি, আপনি ভর্তি আবেদন বাতিল করার পরে ২য় বার আবেদন করতে পারবেন।
যারা নবীন এবার পলিটেকনিকে ভর্তি হবে, তাদের ক্লাস কবে থেকে শুরু হবে?
উত্তর: নতুন শিক্ষার্থীদের জন্য ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা ১৯শে অক্টোবর ২০২৫।
পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে কাকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে?
উত্তর: এস.এস.সি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকলকেই।
আমি কী ২.৫ পেয়ে সরকারিতে ভর্তি হতে পারব?
উত্তর: সরকারীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। ভর্তির জন্য নূন্যতম ৩.০০ দরকার। তবে বেসরকারীতে ভর্তি হতে পারবেন (বেসরকারি পলিটেকনিক কলেজের ক্ষেত্রে নূন্যতম এসএসসি বা সমমান ২০২১ সালে পাশকৃত এবং সর্বনি¤œ জিপিএ ২.০০ পেয়ে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে ।
আমি ৪ পয়েন্ট পেয়ে কম্পিউটারে পড়তে চাই।
উত্তর: ভাল সরকারি পলিটেকনিক কলেজে চান্স পাওয়া কঠিন হতে পারে, তবে আপনি ভাল মানের বেসরকারি পলিটেকনিক কলেজে ভর্তি হতে পারবেন।
এসএসসি পাশ করেই কি আবেদন করা যায়?
উত্তর: অবশ্যই, এসএসসি পাশ করইে আপনি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এ আবদেন করতে পারবনে।
আমি ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পড়েছি, আমি কি পলিটেকনিক কলেজে আবেদন করতে পারব?
উত্তর: অবশ্যই, আপনি পলিটেকনিক কলেজে আবেদন করতে পারবেন।
Humanities থেকে আবেদন করা যাবে?
উত্তর: অবশ্যই, আপনি আবেদন করতে পারবেন।
পলিটেকনিক এবং ভোকেশনাল একসাথে আবেদন করা যাবে?
উত্তর: না, তবে ভর্তি হবেন শুধুমাত্র পলিটেকনিকেই।
আমি বোর্ড চ্যালেঞ্জ করেছি, এখন কি আবেদন করতে পারি?
উত্তর: না, রেজাল্ট পাওয়ার পরই আবেদন করতে পারবেন।
আমি HSC দিয়েছি, কি আবেদন করতে পারব?
উত্তর: জি, আপনি আবেদন করতে পারবেন। বিজ্ঞান বিভাগ থেকে হলে সরাসরি ৩য় পর্বে ভর্তি হতে পারবেন।
আবেদন করার সময় ছবি সাইজ কেমন হবে?
উত্তর:অনলাইনে ছবির সাইজ ১০০ কিলোবাইটের নিচে হতে হবে। এবং সরাসরি পাসপোর্ট সাইজ হতে হবে।
এখন কি আবেদন করা যাবে?
উত্তর: জি, এখনই আবেদন করার সময় চলছে। দ্রুত আবেদন করুন।
আমি গণিতে ২.৫ পেয়েছি, আমি আবেদন করতে পারব?
উত্তর: না, আপনি সরকারিতে আবেদন করতে পারবেন না। তবে ভালো প্রাইভেট পলিটেকনিক কলেজে আবেদন করতে পারেন।
সব পলিটেকনিকে হোস্টেল আছে কি?
উত্তর: না, শুধুমাত্র বড় এবং জনপ্রিয় পলিটেকনিকগুলোতে হোস্টেল সুবিধা থাকে।
জামালপুরে ১টি ভালো প্রাইভটে পলটিকেনকি কলজেরে নাম বলুন।
উত্তর: জসিম উদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউট।
সিরিয়াল অনুযায়ী (ক্রম অনুসারে) কোন সাবজেক্টগুলো দিতে হবে?
উত্তর:
এখন কি আবদেন করা বা আপনাদের কলেজে ভর্তি হওয়া যাব?
উত্তর: জি, আবদেন শুরু হয়ে গছেে এবং আপনি সরাসরি এসে আমাদের কলেজে ভর্তি হতে পারবেন।
দুই জায়গায় একসাথে আবেদন করা যাবে?
উত্তর: জি, করতে পারবেন, তবে ভালো করে ভাববিচার করে সিদ্ধান্ত নিতে হবে।
আমি ডিপ্লোমা পড়তে চাই।
উত্তর: আপনার সদ্ধিান্তটি খুব ভালো। কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পড়াশুনা করলে উচ্চশিক্ষার পাশাপাশি রয়েছে নিশ্চিত কর্মসংস্থানের ব্যবস্থা।
৪.০৩ পেয়ে সিভিল টেকনোলজি পাওয়া সম্ভব?
উত্তর: না, ৪.০৩ পয়েন্টে সাধারণত সিভিল টেকনোলজি পাওয়া কঠিন। তবে হতাশ হওয়ার কিছু নেই, আপনি ভালো প্রাইভেট পলিটেকনিক কলেজে ভর্তি হতে পারবেন।
ডিপ্লোমা করাই ভাল নাকি শুধু এসএসসি করাই?
উত্তর: অবশ্যই ডিপ্লোমা করা ভাল, কারণ এতে দক্ষতা বৃদ্ধি পায় এবং চাকরির সুযোগও বেশি থাকে।
অনলাইনে আবেদনের সময়সীমা কখন?
উত্তর: অনলাইনে আবেদন করার সময়সীমা কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ও ঘোষণা করা হবে।
মেধা তালিকার ফলাফল কখন প্রকাশ করা হবে?
উত্তর: মেধা তালিকার ফলাফল প্রকাশের নির্দিষ্ট তারিখ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক ঘোষণা করা হবে।
মেধা তালিকার ফলাফল কিভাবে জানতে পারবো?
উত্তর: মেধা তালিকার ফলাফল আপনি এসএমএস এবং কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে দেখে জানতে পারবেন।
পলিটেকনিক/ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি আবেদনের যোগ্যতা কী?
উত্তর: সরকারী কলেজে ভর্তির জন্য নূন্যতম ৩.০০ দরকার। তবে বেসরকারী কলেজে সরাসরি ভর্তি হতে পারবেন (বেসরকারি পলিটেকনিক কলেজের ক্ষেত্রে নূন্যতম এসএসসি বা সমমান ২০২১ সালে পাশকৃত এবং সর্বনিম্ন জিপিএ ২.০০ পেয়ে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে)।
SSC পাশ করার পরপরই ডিপ্লোমায় ভর্তি হওয়া যাবে?
উত্তর: হ্যাঁ, SSC পাশ করার পরই ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়া সম্ভব।
সাইন্স, আর্টস, কমার্স সব বিভাগের শিক্ষার্থী কি ডিপ্লোমায় আবেদন করতে পারবে?
উত্তর: হ্যাঁ, সব বিভাগ থেকে শিক্ষার্থীরা ডিপ্লোমায় আবেদন করতে পারবেন।
ভর্তি হওয়ার জন্য কি পরীক্ষা দিতে হবে?
উত্তর:সরকারি পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিতে হয়। বেসরকারি পলিটেকনিক কলেজে জিপিএ (গ্রেড পয়েন্ট অ্যাভারেজ) ভিত্তিতে সরাসরি ভর্তি নেওয়া হয়।
মাদ্রাসার শিক্ষার্থী কি ডিপ্লোমায় ভর্তি হতে পারবে?
উত্তর: হ্যাঁ, মাদ্রাসার শিক্ষার্থীরাও ডিপ্লোমায় ভর্তি হতে পারবেন।
আমার ১টি সাবজেক্টে ফেল আছে, আমি কি ডিপ্লোমা করতে পারবো?
উত্তর: না, ১টি সাবজেক্টে ফেল থাকলে ডিপ্লোমায় ভর্তি হওয়া যাবে না।
ডিপ্লোমার মেয়াদ কত বছর?
উত্তর: ডিপ্লোমা কোর্সের মেয়াদ ৪ বছর।
ডিপ্লোমা করে কি দেশের বাইরে যাওয়া যাবে?
উত্তর: হ্যাঁ, ডিপ্লোমা শেষ করে দেশের বাইরে কাজ বা পড়াশোনা করতে পারবেন।
মানবিক বিভাগের ছাত্র-ছাত্রীদের সাবজেক্ট চয়েসে কি কোনো সীমাবদ্ধতা আছে?
উত্তর: না, মানবিক বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য কোনো সাবজেক্ট চয়েসে সীমাবদ্ধতা নেই।
ভোকেশনাল এবং বিএম (বিজনেস ম্যানেজমেন্ট) এর মধ্যে পার্থক্য কী?
উত্তর:
- ভোকেশনাল হচ্ছে সরাসরি কারিগরি শিক্ষার ওপর ভিত্তি করে এইচএসসি দেওয়া।
- বিএম হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট শাখা, যা কারিগরি শিক্ষার ক্ষেত্রে অতিরিক্ত কোনো মূল্যায়ন যোগ করে না।
- ভোকেশনাল থেকে এইচএসসি করলে আপনি সরাসরি চতুর্থ পর্বে (4th Semester) ভর্তি হতে পারবেন, অর্থাৎ তিন সেমিস্টার এগিয়ে যাবেন।
শিফট মানে কী? অনেকেই বলে দ্বিতীয় শিফটে পড়া ভালো না, দ্বিতীয় শিফটের সার্টিফিকেটের ভ্যালু কি আলাদা হয়?
উত্তর:
- শিফট মানে হলো ক্লাস সিডিউল।
- প্রথম শিফট: সকাল থেকে দুপুর পর্যন্ত।
- দ্বিতীয় শিফট: দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত।
- আপনি কোন শিফটে পড়ছেন সেটা সার্টিফিকেটে উল্লেখ থাকবে না।
- তাই শিফট অনুযায়ী সার্টিফিকেটের ভ্যালুতে কোনো পার্থক্য হয় না।
আমি ২০২২ সালে ইলেকট্রিক্যাল এ ভর্তি হয়েছিলাম কিন্তু পরীক্ষা দেইনি। এবার ডিপার্টমেন্ট চেঞ্জ করে আবার ভর্তি হতে চাই, কী করণীয়?
উত্তর:
- যদি তখন রেজিস্ট্রেশন হয়ে থাকে, তাহলে আগের ভর্তি বাতিল করতে হবে।
- যদি রেজিস্ট্রেশন না হয়ে থাকে, তাহলে সরাসরি নতুনভাবে ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা হবে না।
আমি জেনারেল থেকে সায়েন্স নিয়ে ইন্টারমিডিয়েট (HSC) পাশ করেছি, এখন ডিপ্লোমায় সরাসরি কোন পর্বে ভর্তি হতে পারবো?
উত্তর:
- যদি SSC ও HSC উভয় পর্যায়ে উচ্চতর গণিত (Higher Math) থাকে, তাহলে আপনি সরাসরি ৩য় পর্বে (3rd Semester) ভর্তি হতে পারবেন।
- যদি উচ্চতর গণিত না থাকে, তাহলে প্রথম পর্ব (1st Semester) থেকেই শুরু করতে হবে।
শিফট কী? একটু বুঝিয়ে বলবেন প্লিজ।
উত্তর:
শিফট মানে হলো ক্লাস নেওয়ার সময় ভাগ।
পলিটেকনিক কলেজে সাধারণত ২টি শিফটে ক্লাস হয়:
- প্রথম শিফট: সকাল থেকে দুপুর পর্যন্ত।
- দ্বিতীয় শিফট: দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত।
✅ আপনি যেই শিফটে ক্লাস করুন না কেন, সার্টিফিকেটে সেটি উল্লেখ থাকবে না।
✅ শিফটভেদে সার্টিফিকেটের ভ্যালু বা মূল্য একেবারেই একই।
📌 তাই “দ্বিতীয় শিফটে পড়া ভালো না” — এই ধরণের কথা একেবারেই ভুল ধারণা।
আমি বিজনেস স্টাডিজ থেকে এসএসসি করেছি। আমি কি ডিপ্লোমা ভর্তি হতে পারবো?
উত্তর:
হ্যাঁ, আপনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং-এ প্রথম পর্বে ভর্তি হতে পারবেন, যদি আপনার:
- SSC তে সাধারণ গণিতে (বা উচ্চতর গণিতে) অন্তত GPA ৩.০০ থাকে এবং
- মোট GPA কমপক্ষে ৩.০০ (মেয়েদের জন্য), ৩.0০ (ছেলেদের জন্য) হয়।
বেসরকারী পলিটেকনিক ইন্স. এর ক্ষেত্রে শিথিলযোগ্য
📌 আপনি ব্যবসায় শিক্ষা থেকে এসেছেন বলে কোনো সমস্যা হবে না।
যারা ভোকেশনাল থেকে আবেদন করবে, তাদের কি কোটা চয়েস দিতে হবে?
উত্তর: না, ভোকেশনাল কোটা সিস্টেমে অটোমেটিক হিসেব করা হয়। আপনাকে আলাদা করে কোটা চয়েস দিতে হবে না। ভর্তি আবেদন করার সময় যদি আপনি ভোকেশনাল শিক্ষার্থী হিসেবে আবেদন করেন, তাহলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সেই কোটার সুবিধা প্রয়োগ করে নেবে।
আমি জেনারেল কলেজে আবেদন করেছি, এখন কি আমি ডিপ্লোমাতে আবেদন করতে পারবো?
উত্তর: হ্যাঁ, আপনি এখনো কলেজে ভর্তি না হয়ে থাকলে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং-এ আবেদন করতে পারবেন।
পলিটেকনিকে পড়লে কি প্রাইভেট পড়তে হয়?
উত্তর: সাধারণত প্রয়োজন হয় না। যদি শিক্ষকরা ভালোভাবে ক্লাস নেন এবং আপনি নিয়মিত ক্লাস করেন, তাহলে আলাদা করে প্রাইভেট পড়ার দরকার হয় না।
সাধারণ গণিত বা উচ্চতর গণিতে ৩ পয়েন্ট না থাকলে কি আবেদন করা যাবে?
উত্তর:
- ছেলেদের ক্ষেত্রে: সাধারণ বা উচ্চতর গণিতে অবশ্যই GPA ৩.০০ থাকতে হবে।
- মেয়েদের ক্ষেত্রে: গণিতে কমপক্ষে GPA ২.০০ থাকলেই চলবে।
📌 এর কম হলে সরকারি পলিটেকনিকে আবেদন করা যাবে না। তবে কিছু বেসরকারি প্রতিষ্ঠান বিবেচনায় নিতে পারে।
হায়ার ম্যাথ নেই, আমি কি ডিপ্লোমায় আবেদন করতে পারবো?
উত্তর: হ্যাঁ, আপনার উচ্চতর গণিত (Higher Math) না থাকলেও আপনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং-এ আবেদন করতে পারবেন।
তবে উচ্চতর গণিত না থাকলে, HSC পাশ করে সরাসরি ৩য় পর্বে ভর্তির সুযোগ পাবেন না, আপনাকে ১ম পর্ব থেকেই শুরু করতে হবে।
ডিপ্লোমায় আবেদন করতে সর্বনিম্ন পয়েন্ট কত লাগবে?
উত্তর:
✅ সরকারি পলিটেকনিকে আবেদন করতে:
- ছেলেদের জন্য: মোট GPA ৩.0০, গণিতে কমপক্ষে GPA ৩.০০
- মেয়েদের জন্য: মোট GPA ৩.০০, গণিতে কমপক্ষে GPA ২.০০
✅ বেসরকারি পলিটেকনিকে আবেদন করতে:
- সর্বনিম্ন মোট GPA ২.০০ হলেই আবেদন করা যাবে।
আপনি যদি সায়েন্স থেকে এইচএসসি পাশ করেন, সাথে হায়ার ম্যাথমেটিক্স থাকে তাহলে আপনি সরাসরি তৃতীয় পর্বে ভর্তি হতে পারবেন।
উত্তর: একদম সঠিক।
যদি আপনার HSC-তে বিজ্ঞান বিভাগ থাকে এবং আপনি উচ্চতর গণিত (Higher Math) সহ পাস করেন, তাহলে আপনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং-এ সরাসরি ৩য় পর্বে (3rd Semester) ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
এইচএসসি পাশ করে ডিপ্লোমা করলে কি ২ সেমিস্টার ছাড় দেওয়া হয়?
উত্তর:
- যদি আপনি ভোকেশনাল থেকে HSC পাশ করেন, তাহলে আপনি সরাসরি ৪র্থ পর্বে (4th Semester) ভর্তি হতে পারবেন — এতে ৩টি সেমিস্টার ছাড় (সেভ) হবে।
- যদি আপনি সায়েন্স থেকে HSC পাশ করেন এবং Higher Math থাকে, তাহলে আপনি ৩য় পর্বে (3rd Semester) ভর্তি হতে পারবেন — এতে ২টি সেমিস্টার ছাড় হবে।
আমি শুধু এসএসসি পাশ করেছি, এখন ডিপ্লোমা করতে গেলে কি কোনো বিশেষ সুবিধা পাব?
উত্তর:
এসএসসি পাশ করলে আপনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং-এ ১ম পর্ব (1st Semester) থেকে শুরু করবেন।
- আপনি যদি ভোকেশনাল এসএসসি করেন, তাহলে বিষয়ভেদে কিছু অভ্যন্তরীণ সুবিধা থাকতে পারে (যেমন: আগে থেকে কিছু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা)।
- তবে সাধারণভাবে কোনো সেমিস্টার ছাড় পাওয়া যাবে না।
ভোকেশনাল থেকে এইচএসসি করার পর আমি সরাসরি কোন পর্বে ভর্তি হতে পারবো?
উত্তর: আপনি যদি ভোকেশনাল থেকে HSC পাশ করেন, তাহলে আপনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং-এর সরাসরি ৪র্থ পর্বে (4th Semester) ভর্তি হতে পারবেন।
👉 এতে আপনার ৩টি সেমিস্টার (প্রায় ১.৫ বছর) সেভ হবে।
📌 এটি কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত Credit Transfer পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে।
ডিপ্লোমা এবং জেনারেল (এইচএসসি কলেজ) একসাথে পড়া যাবে কি?
উত্তর:
প্রকৃতপক্ষে, একসাথে ডিপ্লোমা ও জেনারেল এইচএসসি পড়া সম্ভব । কারণ:
- ডিপ্লোমা নিজেই একটি পূর্ণাঙ্গ শিক্ষা ও প্রশিক্ষণমুখী কোর্স, যার মাধ্যমে আপনি সরাসরি সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, কিংবা বিদেশে উচ্চশিক্ষা বা চাকরির সুযোগ পেতে পারেন।
- সরকারি চাকরিতে 10ম গ্রেডে (Technical Cadre) ডিপ্লোমা শেষেই আবেদন করা যায়, যা এইচএসসি দিয়ে সম্ভব নয়।
আমি বিএম থেকে এইচএসসি করেছি, এখন আমি কোন পর্বে ভর্তি হতে পারবো?
উত্তর:
আপনি যদি বিএম (বিজনেস ম্যানেজমেন্ট) শাখা থেকে HSC করেন, তাহলে কোনো ক্রেডিট ট্রান্সফার বা সেমিস্টার ছাড়ের সুযোগ পাবেন না।
📌 তাই আপনাকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং-এর ১ম পর্ব (1st Semester) থেকেই ভর্তি হতে হবে।
পলিটেকনিকে ভর্তির আগে জেনারেল কলেজে ভর্তি হলে কোনো সমস্যা হবে কি?
উত্তর: না, সমস্যা হবে না। আপনি যদি এখনও জেনারেল কলেজে চূড়ান্তভাবে ভর্তি না হন বা ক্লাস শুরু না করেন, এবং আপনার মূল মার্কশিট ও সনদপত্র (SSC) হাতে থাকে, তাহলে আপনি ডিপ্লোমাতে ভর্তি হতে পারবেন।
📌 তবে দুটি জায়গায় একসাথে ভর্তি থাকা বোর্ডের নিয়ম অনুযায়ী অনুমোদিত নয়, তাই একটি অপশন বেছে নিতে হবে।
পলিটেকনিক থেকে ডিপ্লোমা করলে বিএসসি করতে কত বছর সময় লাগে?
উত্তর: আপনি যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন, তাহলে: BSc in Engineering (Top-up Program) – সাধারণত ৩ থেকে সাড়ে ৩ বছর লাগে। শুধু সরকারী বিশ্ববিদ্যালয়/ DUET-এ ৪ বছর সময় লাগবে।
জামালপুরে কয়টি সরকারি পলটিকেনকি আছে ?
উত্তর: একটিও নেই। তবে-জামালপুর ও শেরপুরের মধ্যে স্বনামধন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হলো জসিম উদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউট, যা শফি মিয়ার বাজার সংলগ্ন,জামালপুরেই অবস্থিত।