আগামীর প্রকৌশলীদের স্বাগতম! ✨⚙️
আজ আমাদের জসিম উদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাঙ্গণ মুখরিত ছিল ২০২৬-২৭ সেশনের নবীন শিক্ষার্থীদের পদচারণায়। একটি সুন্দর অরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে আমরা বরণ করে নিলাম আগামীর একঝাঁক তরুণ প্রাণকে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ জনাব শহীদুল্যাহ কায়ছার স্যার ও প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ ফেরদৌস হাসান এবং সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ প্রকৌশলী মো: আলমগীর হোসেন স্যার ও মাজেদুল ইসলাম স্যার।
অধ্যক্ষ মহোদয় ও উপাধ্যক্ষ মহোদয়ের দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই যাত্রা তোমাদের জীবনকে সাফল্যের শিখরে নিয়ে যাক, নতুন মুখ, নতুন স্বপ্ন, নতুন পথচলা! ❤️🎓 হোক সার্থক। কারিগরি শিক্ষার হাত ধরে তোমরা দেশ গড়ার কারিগর হয়ে ওঠো—এই প্রত্যাশা রইল। 🤝🎓
জসিম উদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভকামনা! 💐🏢